কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১ এ ১১:৫১ PM
পরিবেশ,জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ ( ECDS) প্রকল্প এর আওতায় \\"বাংলাদেশ ডিজাস্টার রিলেটেড স্ট্যাটিসটিক্স-২০২০, ক্লাইমেট চেইঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার পার্সপেক্টিভ \\" জরিপের সুপারভাইজার ও খানা তালিকাকারীদের তিন দিন ব্যাপি (০৭.০১.২০২১-০৯.০১.২০২১) প্রশিক্ষণ শেষ এবং ১২.০১.২০২১ তারিখ থেকে তালিকাকরণ কাজ শুরু
পরিবেশ,জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ ( ECDS) প্রকল্প এর আওতায় "বাংলাদেশ ডিজাস্টার রিলেটেড স্ট্যাটিসটিক্স-২০২০, ক্লাইমেট চেইঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার পার্সপেক্টিভ " জরিপের সুপারভাইজার ও খানা তালিকাকারীদের তিন দিন ব্যাপি (০৭.০১.২০২১-০৯.০১.২০২১) প্রশিক্ষণ আজ জেলা পরিসংখ্যান কার্যালয়, কক্সবাজারে সম্পন্ন হয়। সারা দেশের ন্যায় জেলার নির্ধারীত বিভিন্ন PSU তে আগামী ১২.০১.২০২১ খ্রিঃ তারিখ থেকে ৩০.০১.২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত সময়ে তালিকাকারীগণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ট্যাবের মাধ্যমে খানা তালিকার কাজ সম্পন্ন করবেন। উল্লেখ্য তালিকাকারীগণ একই সময়ে খানর GPRS অবস্থান নির্ণয় করবেন। পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বারবাকিয়া ( অংশ) মৌজার প্রতিটি খানাকে এই জরিপ কাজের উদ্দেশ্য সফল করার জন্য তালিকাভুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সারা দেশের ক্ষতির পরিমাণ নির্ণয় ও পরবর্তী করনীয় নির্ধারনে জন্য এই জরিপ অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই জরিপ কাজকে সম্পূর্ণভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।